ঢাকাWednesday , 24 October 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটায় আমাদের ইউএনও ও আমাদের এসিল্যান্ড

admin
October 24, 2018 10:29 pm
Link Copied!

দেবহাটা প্রতিনিধি: দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার হাফিজ আল আসাদের উদ্যোগে দুর্নীতি, অনিয়ম ও সাধারণ মানুষের ভোগান্তি কমাতে ‘আমাদের ইউএনও’ এবং ‘আমাদের এসিল্যান্ড’ শীর্ষক গণশুনানি কর্মসূচি পরিচালিত হচ্ছে।
প্রতি সপ্তাহের বুধবার বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত উপজেলা চত্বরে আমাদের ইউএনও’র কার্যক্রম পরিচালিত হয়। যেখানে সাধারণ মানুষ সরাসরি নির্বাহী অফিসারের কাছে তাদের সুবিধা, অসুবিধা, অভিযোগ জানাতে পারেন। সেখান থেকে নির্বাহী অফিসার তাৎক্ষণিকভাবে ব্যবস্থা গ্রহণ করেন। একই সাথে বেলা ১২টা থেকে ১টা পর্যন্ত উপজেলা ভূমি অফিসের কাছারি ঘরে পরিচালিত হয় আমাদের এসিল্যান্ড কর্মসূচি। সেখানে সাধারণ মানুষ তাদের ভূমি সংক্রান্ত সকল প্রকার সেবা গ্রহণ ও অভিযোগ প্রদান করতে পারে।
এমন ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করায় উপজেলার অসংখ্য মানুষ সহজে সেবা গ্রহণ করতে পারছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।