আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে পিস্ প্রেসার গ্রুপের (পিপিজি) সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৪ অক্টোবর) বেলা ১১টায় আশাশুনি উপজেলা রিপোর্টার্স ক্লাবে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন পেভ কো-অর্ডিনেটর আব্দুস সামাদ বাচ্চু। সভায় বক্তব্য রাখেন আশাশুনি সুজন’র সভাপতি সাংবদিক জিএম মুজিবুর রহমান, দি হাঙ্গার প্রজেক্ট’র সাতক্ষীরা জেলা সমন্বয়কারী পলাশ মন্ডল, পিপিজি সদস্য এস.কে হাসান, গোলাম মোস্তফা, দিপন কুমার মন্ডল, খুরশীদ আলম, জ¦লেমিন হোসেন প্রমুখ।
সভায় আগামী ২৯ অক্টোবর আশাশুনিতে সুষ্ঠ ও সন্ত্রাসমুক্ত জাতীয় নির্বাচনে করণীয় নিয়ে গোলটেবিল বৈঠকের সিদ্ধান্ত গৃহীত হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
