ঢাকাTuesday , 23 October 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ভেটখালীতে কবিরাজের ঝাড় ফুকে ঝলসে গেল বৃদ্ধের শরীর

admin
October 23, 2018 10:14 pm
Link Copied!

নূরুন্নবী ইমন, রমজাননগর (শ্যামনগর): শ্যামনগরের রমজাননগর ইউনিয়নের ভেটখালীতে এক ভণ্ড কবিরাজের ঝাড়ফুকে ঝলসে গেছে জিতেন (৬৫) নামে এক বৃদ্ধের শরীর।
সোমবার (২২ অক্টোবর) রাত ৮টার দিকে উপজেলার ভেটখালি গ্রামে এ ঘটনা ঘটে। এলাকাবাসী জানায়, ভেটখালি গ্রামের মৃত কাত্তিকের ছেলে জিতেন ( ৬৫ ) কে ভুতে পেয়েছে বলে ঝাড় ফুকের নামে সেফালী মন্ডল নামে এক ভণ্ড কবিরাজ নানাভাবে নির্যাতন করতে থাকে। কবিরাজ এক পর্যায়ে তার দিকে আগুন ছুড়ে দেয়। এসময় প্রচন্ড তাপে বৃদ্ধ জিতেনের পা ঝলসে যায়। জিতেনের আত্মচিৎকারে আশেপাশের মানুষ ছুটে এসে তাকে ওই ভণ্ড কবিরাজের নিকট থেকে উদ্ধার করে।
এলাকাবাসী আরও জানায়, ভেটখালী উত্তর পাড়া গ্রামের বাবু লালের স্ত্রী সেফালী মন্ডল দীর্ঘ দিন যাবৎ তার কাছে কালি মাতা আছে দাবি করে এলাকার বিভিন্ন সহজ, সরল, অসহায় ব্যক্তিদের সকল প্রকার সমস্যা সমাধান করে দেবে বলে নগদ টাকা, ছাগল, গরু, হাঁস, মুরগিসহ নানা জিনিস হাতিয়ে নিচ্ছে। তার ঝাড় ফু চলে গভীর রাত পযর্ন্ত। যার ফলে আশেপাশের পরিবারসহ কোমলমতি ছাত্র-ছাত্রীদের পড়াশুনার সৃষ্টি হচ্ছে।
ঘটনার শিকার বৃদ্ধ জিতেন বলেন, আমার তিন মেয়ে ও এক ছেলে। আমার স্ত্রীর সাথে অন্য লোকের সাথে সম্পর্ক আছে। আমার স্ত্রী আমাকে মেরে ফেলার জন্য আমার ঘাড়ে ভুত আছে বলে এই কবিরাজের সাথে যোগাযোগ করে আমার উপর দুদিন ধরে নির্যাতন করছে।
এ বিষয়ে কবিরাজ সেফালি বলেন, আমি বহু বছর যাবৎ এ কাজ করে আসছি। তার ঘাড়ে ভুত আছে বলে তার স্ত্রীর কথায় আমি তাকে ঝাড় ফু করছি।
এ ব্যাপারে শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান বলেন, অভিযোগের প্রেক্ষিতে তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।
এলাকাবাসী তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।