ঢাকাTuesday , 23 October 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

গান আবৃত্তি আলোচনায় কবি শামসুর রাহমানের জন্ম উৎসব

admin
October 23, 2018 9:35 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট: কবিতা গান আবৃত্তি ও আলোচনায় সাতক্ষীরার প্রাণকেন্দ্রে অনুষ্ঠিত হলো কবি শামসুর রাহমানের জন্ম উৎসব। মঙ্গলবার বিকাল সাড়ে চারটায় কবি’র প্রতিকৃতিতে ফুল দিয়ে উৎসবের সূচনা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রাণকেন্দ্রের প্রধান সংগঠক সাংবাদিক আমিনা বিলকিস ময়না। অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ। আলোচনা করেন কবি গাজী শাহজাহান সিরাজ। সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন তনিমা ঢালী, সুপ্তি বিশ্বাস, সুজিত পাল প্রমুখ। আবৃত্তি করেন ইমতিয়াজ, মারজান ও প্রজ্ঞা পারমিতা। কবিকে নিবেদিত স্বরচিত কবিতা পাঠ করেন কবি নিশিকান্ত ব্যানার্জী ও কবি আবু সালেক।
আলোচকরা বলেন, কবি শামসুর রাহমান সব সময় প্রাসঙ্গিক। কবি শুধু বাংলাদেশের প্রধান কবি নয়। বাংলাদেশ নিয়ে প্রগতির পথের যাত্রায় তিনি সবসময় অনুপ্রেরণা। তার লেখনিতে এদেশের মানুষ গণতন্ত্র, মানুষের অধিকার কিংবা যুদ্ধাপরাধ বিরোধী লড়াইয়ের প্রচ-র অনুপ্রেরণার খোরাক যুগিয়েছে। আপোষহীণ এই কবি শুধু অনুপ্রেরণা দেননি নিজেও লড়াইয়ের ময়দানে থেকেছেন সাহসের সাথে। লিখেছেনও অদম্য সাহসিকতায়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।