শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগরে রাজা প্রতাপাদিত্যের রাজধানী ধুমঘাটের অন্তাখালীর চকে ধুমঘাট শাপলা নারী উন্নয়ন সংগঠনের আয়োজনে জৈব বালাই নাশক তৈরি এবং ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকাল ৪টায় সংগঠনের কার্যালয়ে বেসরকারি উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বারসিকের সহযোগিতায় এই কর্মশালা অনুষ্ঠিত হয়। বারসিকের এলাকা সমন্বয়কারী পার্থ সারথী পাল এতে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন।
কর্মশালায় বালাই নাশক তৈরি করতে বিভিন্ন উপাদান দিয়ে হাতে কলমে শেখানো হয়।
এসময় উপস্থিত ছিলেন বারসিক কর্মকর্তা আল ইমরান, চম্পা মল্লিক, সুশান্ত মন্ডল, শাপলা নারী উন্নয়ন সংগঠনের সভানেত্রী অল্পনা রানী মিস্ত্রীসহ সংগঠনের সদস্যরা।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
