ঢাকাMonday , 22 October 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্যামনগরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

admin
October 22, 2018 10:55 pm
Link Copied!

শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগরে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে সোমবার (২২ অক্টোবর) ‘সাবধানে চালাবো গাড়ি, নিরাপদে ফিরবো বাড়ি’ প্রতিপাদ্যকে সামনে রেখে নকিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়, নকিপুর সরকারি এইচ সি পাইলট মাধ্যমিক বিদ্যালয়, আতরজান মহিলা কলেজ ও জোবেদা সোহরাব মডেল মাধ্যমিক বিদ্যালয়সহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে নানা কর্মসূচি পালিত হয়।
এ উপলক্ষ্যে শ্যামনগর টিএন্ডটি মোড়ে নকিপুর সরকারি এইচ সি পাইলট মাধ্যমিক বিদ্যালয় ও চৌরাস্তা মোড়ে নকিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় মানববন্ধন করেছে। এসময় শিক্ষক ও ছাত্রছাত্রীদের অংশগ্রহণে মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন, শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজজামান, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মিনা হাবিবুর রহমান, নকিপুর সরকারি এইচ সি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ড. আব্দুল মান্নান, বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষ্ণানন্দ মুখার্জি, শ্যমনগর শিশু শিক্ষা নিকেতনের প্রধান শিক্ষক পরিমল মন্ডল, জোবেদা সোহরাব মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সত্তার প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।