পাইকগাছা প্রতিনিধি: পাইকগাছায় নছিমন চাপায় এক বৃদ্ধা নিহত হয়েছে ও একজন আহত হয়েছেন।
সোমবার বিকাল ৫টায় উপজেলার পাইকগাছা-গড়ইখালী সড়কের আলমতলায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম ক্ষ্যান্ত দাশী (৭০)। তিনি লস্কর গ্রামের মৃত রাজেন্দ্র মন্ডলের স্ত্রী। এছাড়া আহত হয়েছেন ভিলেজ পাইকগাছা গ্রামের জিন্নাত আলী সানা।
স্থানীয়রা জানান, তারা বাড়ি আসার উদ্দেশ্যে প্রধান সড়কের রাস্তার পাশে গাড়ির জন্য অপেক্ষা করছিলেন। এ সময় পাইকগাছা ও গড়ইখালীর দু’দিক থেকে আসা দুটি নছিমনের মধ্যে সংঘর্ষ ঘটে। এ সময় নছিমন ছিটকে তাদের গায়ের উপর উল্টে পড়লে ঘটনাস্থলে বৃদ্ধা ক্ষ্যান্ত দাশীর মৃত্যুর হয় এবং জিন্নাত আলী সানা আহত হন।
এ সময় নছিমনের চালকরা পালিয়ে যায়। স্থানীয় লোকজন জান্নাত আলী সানাকে উদ্ধার করে পাইকগাছা হাসপাতালে ভর্তি করেছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
