ঢাকাMonday , 22 October 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

তালতলা মাধ্যমিক বিদ্যালয়ে অবস্থান কর্মসূচি

admin
October 22, 2018 11:08 pm
Link Copied!

স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা সদর উপজেলার লাবসা ইউনিয়নের তালতলা মাধ্যমিক বিদ্যালয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০১৮ উপলক্ষ্যে অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।
সোমবার (২২ অক্টোবর) সকালে বিদ্যালয়ের সামনে খুলনা-সাতক্ষীরা সড়কে এই অবস্থান কর্মসূচি পালিত হয়। এতে বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রেজাউল করিম। তিনি তার বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সড়ক-মহাসড়ককে নিরাপদ করার উদ্যোগ গ্রহণ করা সত্ত্বেও চালক-হেলপারের দুর্বলতার কারণে বিভিন্ন দুর্ঘটনা ঘটেই চলেছে। এক্ষেত্রে মানুষের চলাচলকে নিরাপদ করার জন্যে জাতীয় সড়ক আইনের বাস্তবায়ন করা অতীব জরুরী।
এসময় আরও উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের সহকারি শিক্ষক মঙ্গল কুমার বিশ্বাস, মর্তুজা আলম, রঘুনাথ কুমার বিশ্বাস, বিধান চন্দ্র বিশ্বাস, মো. আশরাফুল ইসলাম প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।