ঢাকাMonday , 22 October 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কলারোয়ায় সজীব ওয়াজেদ জয় ফুটবল টুর্নামেন্টে আঁগরদাড়ি সবুজ সংঘের জয়

admin
October 22, 2018 9:38 pm
Link Copied!

কেঁড়াগাছি (কলারোয়া) প্রতিনিধি: কলারোয়ায় সজীব ওয়াজেদ জয় ফুটবল টুর্নামেন্টে আঁগরদাড়ি সবুজ সংঘ জয়লাভ করেছে।
সোমবার (২২ অক্টোবর) কাকডাঙ্গা ফুটবল মাঠে কাকডাঙ্গা তরুণ সংঘের আয়োজনে আট দলীয় নক-আউট এই টুর্নামেন্টের ১ম সেমিফাইনাল অনুষ্ঠিত হয়। এতে আঁগরদাড়ি সবুজ সংঘ ফুটবল একাদশের মুখোমুখি হয় কাকডাঙ্গা তরুণ সংঘ ফুটবল একাদশ।
আগরদাড়ি সবুজ সংঘের স্ট্রাইকার মো. জিন্নাহর দেওয়া গোলে ১-০ ব্যবধানে আঁগরদাড়ি সবুজ সংঘ ফুটবল একাদশ জয়লাভ করে।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাঠ কমিটির সেক্রেটারি ও ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক প্রদর্শক শাহিনুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন, ইউনিয়ন যুবলীগের আহবায়ক এম ডি সেলিম রেজা, প্রভাষক সানোয়ার হোসেন। ইউপি সদস্য আব্দুস সালাম।
এছাড়া আরও ছিলেন, প্রভাষক হাবিবুর রহমান, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সেক্রেটারি হাবিবুর রহমান প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।