ঢাকাMonday , 22 October 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কবিতা: হিসাব মেলে না

admin
October 22, 2018 8:24 pm
Link Copied!

এই জীবন কি দিল আমায়
সে হিসাব মেলে না আজি
মহা রণে বিজয়ী হয়ে
পেলাম এ আমায় আজি।।
পেয়েছিলাম মায়েরই মায়াবী মুখ
যা দেখে পেয়েছি অনাবিল সুখ,
ছিল হাসি খুশি আদর মমতা
সে সব কিছু আজি গেল কোথা।।
জীবনের পথটি পাড়ি দিতে
হাসিগুলো রূপ নিল কষ্টতে,
কত শ্রম যুদ্ধ পরীক্ষা দিলাম
জয়ী হয়েও আমি কি আজি পেলাম।।
চাপ চাপ রক্ত, বেদনার আখরে
রচিলে নরক ভাঙ্গিয়া পাঁজরে,
যখনি দেখেছি কোন পদ্ম লোচনা
কৃষ্ণ মেঘের পর্দা দিয়েছে বঞ্চনা,
সূর্যের আলো পড়ে না চোখে
বুকের জমানো বরফ গলে না সুখে।।
ভালবাসায় সিক্ত হল না হৃদয়
হাসিরা ফিরিল না যে নিয়েছে বিদায়,
বুকে চেপে থাকা সে পাথর খানি
প্রেমের অশ্রুতে গলে গেল না জানি,
চাই না এখন আর চাদেঁর হাসি
চাই না সুখেরই সাগরে ভাসি,
নিঃস্ব হয়েছি আমি দিতে দিতে
চাই পথচলা থেকে মুক্তি পেতে।।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।