তেপান্তরের মাঠ পেরিয়ে,
আসল নতুন জামাই।
সাথে অনেক লোক-লস্কর,
বাজল কত সানাই।
বসতে দিলাম পাটি পেতে,
আরও দিলাম পিড়ে।
খাইতে দিলাম দুধ-কলা-ভাত,
সাথে দিলাম চিড়ে।
নানান জায়গা ঘুরে সে যে,
দেখল নানা দেশ।
সব কিছু সে গুছিয়ে নিল,
নিজের মত বেশ।
জামাই ছিল মস্ত লোভী,
বুঝতে পারিনি কেউ।
সব নিয়ে সে পালিয়ে গেল,
ধরতে পারল না কেউ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
