ঢাকাMonday , 22 October 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কবিতা: গোলাপে প্রেম

admin
October 22, 2018 8:29 pm
Link Copied!

নলিনীর হাতে একতোড়া গোলাপ
গল্প ফোয়ারায় জড়তা প্রেমালাপ,
বন্ধন গাঁথুনি বলতে এই যা।
এতো প্রেম ছাড়া কিছু নয় !

গোলাপের কি বা দোষ?
মনই বা বুঝবে কি সে।
সে জানে ভালোবাসা হয়ে-
হাত বদল করে প্রেমিকার মনে
বেহুশ শিহরণ বীজ বুনতে,
দূর দরিয়ায় ঢেউ তুলতে।

মেনে নিন প্রেম প্রতীক ‘গোলাপ’।
গোলাপের আজ হাইব্রিড চাষ হয়,

তবে -?
শহুরে গোলাপের সম্পর্কও কি নিষ্ফল?

নলিনী আর পৃথিবীতে নেই !
রক্ত গোলাপে উৎসুক হয়ে –
আজ স্মার্ট ফোন আর ইউটিউবে
নেশা চক্ষুর বিভ্রম তৃপ্তি দিচ্ছে,
হয়তো কিছু ব্যাচেলর ও অভুক্ত সরিসৃপদের।

গোলাপের কি বা দোষ ?
ভুলটা হতে পারে ক্ষুধার্ত মানসাত্মার।

পা ফেলার আগে চোখ ফেলা মস্ত কাজ
সভ্যতার নামে অসভ্যের উজ্জ্বল সাজ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।