ঢাকাMonday , 22 October 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কবিতা: ইচ্ছে ডানা

admin
October 22, 2018 8:25 pm
Link Copied!

শেষ বিকেলের সূর্য যখন গোধুলী রং মাখে
বাঁধন হারা পাখির দল নীড়ে ফিরতে থাকে।
সাঁঝের মায়ায় ছুটে আসে পান কৌড়ির ঝাঁক
দূরের গাঁয়ে যায় যে শোনা ঘরে ফেরার ডাক।
আয়রে বাছা আয় ফিরে আয় আয়রে মায়ের কোলে
তোকে ঘিরে শূন্য কোলে কত স্বপ্ন দোলে।
অস্ত রবি যায় হারিয়ে সুদূর পরপারে
রাত্রি নামে ধরাতলে ‘কে ঠেকাবে তারে’।
গাছের শাখায় নিকশ কালো আঁধার মেলে পাখা
একটু দূরে পথের বাঁকে যায় না কিছু দেখা।
ক্ষণিক পরে পূর্ব আকাশে উকি মারে চাঁদ
পূর্ণিমারই জোৎনা বানে স্বপ্ন ধরা ফাঁদ।
মনের মাঝে দুলে ওঠে হাজার রঙের ধারা
সেই খুশিতে ইচ্ছেগুলো হয় যে বাঁধন হারা।
শিশির ভেজা পথের ধুলোয় আলোর নাচন ঘিরে
রাত্রি শেষে মন বিষাদে শিউলি পড়ে ঝরে।
এমনি করে বাঁধন হারা রাত্রি জাগা পাখি
শূন্য বুকে কষ্ট রেখে করে ডাকাডাকি।
জোৎনা রাতে ডাহুক ডাকে বিষন্ন সে সুর
সাথীকে যে হারিয়েছে ভাবনা থেকে দূর।
মনের মাঝে পুষে রাখা অনেক দিনের সাধ
পাখনা মেলে চায় হারাতে খুলে সকল বাঁধ।
ছেড়া ছেড়া ভাবনাগুলো জুড়ে জুলে মালা
কাঁঠালচাপার গন্ধ মেখে পৌষ পাবনের পালা।
তারি মাঝে হরেক রকম বুনো ফুলের রং
পুষ্প রেণু পায়ে নিয়ে প্রজাপতির ঢং।
ইচ্ছে করে ধরি তারে মাখবো বলে রেণু
অমনি মনে বেজে ওঠে হাজার তারার বেনু।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।