ঢাকাMonday , 22 October 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনিতে প্রতিবন্ধী মেয়েকে হত্যার পর মায়ের আত্মহনন

admin
October 22, 2018 1:24 pm
Link Copied!

নিউজ ডেস্ক: সাতক্ষীরার আশাশুনি উপজেলায় প্রতিবন্ধী মেয়েকে বিষ খাইয়ে হত্যার পর মাও আত্মহনন করেছে।
সোমবার (২২ অক্টোবর) সকালে উপজেলার গোয়ালডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।
আত্মহননকারী মায়ের নাম শান্তি রানি মন্ডল (৩৬) ও তার প্রতিবন্ধী মেয়ের নাম তমালিকা (৮)।
শান্তি রানি মন্ডল ঐ গ্রামের দিনমুজুর উত্তম মন্ডলের স্ত্রী।
উত্তম মন্ডলের বড় মেয়ে সপ্তম শ্রেণীর ছাত্রী তন্দ্রা মন্ডল জানান, তার বোন তমালিকা মন্ডল জন্মগতভাবে শারীরিক প্রতিবন্ধী। বিভিন্ন সময়ে সে বাড়ির জিনিসপত্র ভাঙচুর করতো। এ নিয়ে তাদের পরিবারে অশান্তি চরমে উঠে।
তন্দ্রা আরও জানায়, তার মা প্রতিবন্ধী মেয়ের আচরণ শয্যা করতে না পেরে সোমবার সকালে খাবারের সাথে তমালিকাকে বিষ খাওয়ান। তমালিকা যখন বিষক্রিয়ায় ছটফট করছিল তখন তার মা একই বিষ খেয়ে আত্মহননের পথ বেছে নেন। অল্প সময় পরে মা-মেয়ের দেহ নিথর হয়ে পড়ে। খবর পেয়ে প্রতিবেশীরা স্থানীয় ডাক্তারকে ডেকে নিয়ে আসেন, কিন্তু ততক্ষণে দুইজনই মৃত্যুর কোলে ঢলে পড়েছে। এ সময় উত্তম মন্ডল বাড়িতে ছিলেন না। ভোরে তিনি মাছের ঘেরে কাজ করতে যান বলে জানায় তন্দ্রা।
আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার নাথ বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।