শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগরে সকলের আলো’র ১ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শনিবার (২০ অক্টোবর) উপজেলার এম এম প্লাজার কনফারেন্স রুমে জাঁকজমকপূর্ণ পরিবেশে কেক কাটার মধ্য দিয়ে এই প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। উপজেলা রিপোর্টার্স ক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক, সকলের আলোর নির্বাহী সম্পাদক আব্দুল আলিম ও উপজেলা শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের সভাপতি রহমত আলীর সঞ্চালনায় এবং উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদ সুমনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার এমপি।
তিনি বলেন, আমি প্রতিহিংসার রাজনীতি পছন্দ করি না, কেউ আমার দিকে ঢিল ছুড়লে আমি তাকে ফুল দিয়ে বরণ করে নেব। এটাই আমার রাজনীতির দর্শন। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন শ্যমনগর সদর ইউপি চেয়ারম্যান, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট জহুরুল হায়দার বাবু। আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাকির হোসেন, অফিসার ইনচার্জ সৈয়দ মান্নান আলী, নওয়াবেকী ডিগ্রি কলেজের অধ্যক্ষ জুলফিকার আল মেহেদী লিটন, নকিপুর এইচ সি সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ড. আব্দুল মান্নান, নকিপুর বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষ্ণনন্দ মুখার্জি, জোবেদ সোহরাব মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর সাত্তার, উপজেলা শ্রমিকলীগের সভাপতি এস এম কামরুল হায়দার নান্টু, কৃষক লীগের সভাপতি মনজুরুল ইলাহী, উপজেলা ছাত্রলীগের সভাপতি একরামুল হক লায়েস, সাধারণ সম্পাদক আব্দুল হাকিম সবুজ, সাংগঠনিক সম্পাদক শেখ সুজন, শ্যামনগর ফুটবল একাডেমির সাধারণ সম্পাদক রোকন উদ্দীন বাবু, কোচ আক্তার হোসেন, উপজেলা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন মিঠু, যুগ্ম সাধারণ সম্পাদক বিজয় মন্ডল, দপ্তর সম্পাদক মারুফ বিল্লাহ রুবেল, সকলের আলোর বার্তা প্রধান ফারদিন ইয়াসিন প্রমুখ।
