সমীর রায়, আশাশুনি: আশাশুনি উপজেলার প্রতাপনগর ও কুল্যা ইউনিয়ন শ্রমিকলীগের কমিটি ঘোষণা করা হয়েছে।
শনিবার (২০ অক্টোবর) উপজেলা শ্রমিকলীগের সভাপতি ঢালী সামছুল আলম ও সাধারণ সম্পাদক মনিরুজ্জামান বিপুল স্বাক্ষরিত পত্রে প্রতাপনগর ইউনিয়ন কমিটিতে মঞ্জুরুল ইসলাম নান্টুকে সভাপতি, ইউছুপ আলী ঢালীকে সাধারণ সম্পাদক ও আব্দুল মজিদ ফকিরকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।
এছাড়া কুল্যা ইউনিয়ন শ্রমিকলীগের কমিটিতে সিরাজুল ইসলামকে সভাপতি, জাহিরুল ইসলামকে সহ-সভাপতি, ফারুক হোসেনকে সাধারণ সম্পাদক ও মোস্তাজুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
