ঢাকাThursday , 18 October 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্যামনগরে শেখ রাসেলের জন্মদিন পালিত

admin
October 18, 2018 10:06 pm
Link Copied!

শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগরে শেখ রাসেলের জন্মদিন পালিত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ অক্টোবর) সন্ধ্যা ৭টায় শ্যামনগর সদর ইউপি চেয়ারম্যান ও সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট জহুরুল হায়দার বাবুর উদ্যোগে রাসেল স্কয়ারে কেক কাটা ও দোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে জন্মদিন পালন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত থেকে কেক কাটেন অ্যাডভোকেট জহুরুল হায়দার বাবু। এসময় উপস্থিত ছিলেন নওয়াঁবেকী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ জুলফিকার আল মেহেদী লিটন, কৃষকলীগের সভাপতি এবিএম মঞ্জুর এলাহী, ইউপি সচিব আমিনুর রহমান, উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি গাজী আল ইমরান, সাধারণ সম্পাদক আমজাদ হোসেন মিঠু, যুগ্ম সম্পাদক আব্দুল আলিম, ফারদিন ইয়াছিন, ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শেখ সুজন, শ্যামনগর ফুটবল একাডেমির সাধারণ রোকনুউদ্দীন বাবুসহ প্রমুখ। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন হাফেজ কামরুজ্জামান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।