ঢাকাThursday , 18 October 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পাইকগাছায় বাস চাপায় মটরসাইকেল চালক নিহত, আহত ১

admin
October 18, 2018 8:05 pm
Link Copied!

পাইকগাছা প্রতিনিধি: পাইকগাছায় বাস চাপায় মটরসাইকেল চালক বাবু মোড়ল (২৬) নিহত ও ফারুক (৩০) নামে এক যুবক আহত হয়েছেন। নিহত বাবু উপজেলার গদাইপুর গ্রামের হামিদ মোড়লের ছেলে। আহত ফারুক একই গ্রামের ইজাজুল গাজীর ছেলে। বুধবার রাত ৮টায় উপজেলার গদাইপুর বাজারের প্রধান সড়কে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, উপজেলার গদাইপুর ইউনিয়নের গদাইপুর গ্রামের হামিদ মোড়লের ছেলে বাবু মোড়ল ও তার বন্ধু ফারুক নিজ বাড়ি থেকে চা খাওয়ার উদ্দেশ্যে গদাইপুর প্রধান সড়কের রাস্তার উপর মটরসাইকেল রেখে তার উপর বসে গল্প করছিল। এ সময় পাইকগাছাগামী একটি যাত্রীবাহী বাস (চট্ট মেট্রো-জ-২৪০) মটরসাইকেলে ধাক্কা দিলে মটরসাইকেলের উপর থেকে ছিটকে পড়ে দু’জনই আঘাতপ্রাপ্ত হয় এবং মটরসাইকেলটি ভেঙে যায়। তাৎক্ষণিক এলাকাবাসী তাদেরকে উদ্ধার করে পাইকগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এদের মধ্যে বাবুর অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে খুমেক হাসপাতালে রেফার করেন। খুলনার উদ্দেশ্যে নিয়ে যাওয়ার পথে পথিমধ্যে মানিকতলা নামকস্থানে পৌঁছুলে তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের চাচা বাদী হয়ে পাইকগাছা থানায় মামলা করেছে।
পাইকগাছা থানার ওসি আমিনুল ইসলাম বিপ্লব জানান, ঘাতক বাসটি উদ্ধার করা হয়েছে। পলাতক চালককে আটকের চেষ্টা চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।