ঢাকাThursday , 18 October 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

নানা কর্মসূচিতে শেখ রাসেলের জন্মদিন পালন

admin
October 18, 2018 8:13 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট: বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে শেখ রাসেলের জন্মদিন পালন করেছে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ সাতক্ষীরা পৌর শাখা।
সংগঠনটি বৃহস্পতিবার বেলা ১১টায় জেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষ্যে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করে।
শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ সাতক্ষীরা পৌর শাখার সভাপতি নুরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম শওকত হোসেন, পৌর আওয়ামী লীগের সভাপতি আবু সায়ীদ, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহাজাহান আলী, যগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের জেলা শাখার সভাপতি রাশেদুজ্জামান রাশি, সদর উপজেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক শেখ মনিরুল হোসেন মাসুম, জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক লায়লা পারভীন সেজুতি, রওশন আরা রুবি। এসময় উপস্থিত ছিলেন, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের পৌর শাখার সাধারণ সম্পাদক কবির হোসেন, যুগ্ম সম্পাদক সেলিম, সাংগঠনিক সম্পাদক সায়ীদ, উজ্জল, কুখরালী আমতলা আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক নূর মনোয়ার হোসেন, শুকুর মাহমুদ, শহীদুল ইসলাম, নজিবুল্লাহ। অনুষ্ঠান পরিচালনা করেন শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের জেলা শাখার সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।