ঢাকাThursday , 18 October 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

গাবুরায় জাতীয় স্যানিটেশন মাস এবং বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

admin
October 18, 2018 10:16 pm
Link Copied!

শ্যামনগর প্রতিনিধি: ‘টেকসই উন্ন্য়ন স্বাস্থ্যসম্মত স্যানিটেশন’ এবং ‘হাত ধোব নিয়মিত থাকবো সবাই স্বাস্থ্যসম্মত’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে শ্যামনগরের গাবুরায় জাতীয় স্যানিটেশন মাস এবং বিশ্ব হাত ধোঁয়া দিবস পালিত হয়েছে।
বুধবার (১৭ অক্টোবর) সকাল ১১টায় ওয়ার্ল্ড ভিশনের আয়োজনে ও ইউনিয়ন পরিষদের সহযোগিতায় এ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় গাবুরা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যানের সভাপত্বিতে ও নবযাত্রা প্রকল্পের ওয়াশ অর্গানাইজার খগেন্দ্র নাথ সরকারের সঞ্চালনায় ওয়াশ অর্গানাইজার এটিএম কবিরুল ইসলাম, ইউপি সদস্য আজিজুল ইসলাম, প্রধান শিক্ষক আব্দুর রশিদ, মাওলা আবুবক্কর ছিদ্দিক, জিএম আব্দুর গফ্ফার, আব্দুস সালাম প্রমুখ।
এছাড়া র‌্যালি ও আলোচনায় সভায় ইউনিয়ন পরিষদের সদস্য, ওয়াটসন কমিটির সদস্য, ভিডিসির সদস্য, সামাজিক নেতৃবৃন্দ, ছাত্রছাত্রী, শিক্ষকম-লী, নবযাত্রা প্রকল্পের উপকারভোগী, বিভিন্ন এনজিও প্রতিনিধি এবং সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে উপস্থিত সকলের মাঝে হ্যান্ডওয়াশ উপকরণ বিতরণ করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।