ঢাকাThursday , 18 October 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে পিকআপের ধাক্কায় মোটরভ্যান চালক নিহত

admin
October 18, 2018 10:02 pm
Link Copied!

কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জের মৌতলায় পিকআপের ধাক্কায় ফজর আলী গাজী (৫০) নামে এক মোটরভ্যান চালকের মৃত্যু হয়েছে।
ফজর আলী উপজেলার মথুরেশপুর ইউনিয়নের মুকুন্দপুর গ্রামের মৃত জয়নুদ্দীন গাজীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাত সাড়ে ৭টার দিকে কালিগঞ্জ-শ্যামনগরের পাউখালী নামক স্থানে শ্যামনগর থেকে কালিগঞ্জগামী একটি পিকআপ মোটরভ্যানকে ধাক্কা দিলে ফজর আলী গাজী গুরুতর আহত হন। স্থানীয়রা তাৎক্ষণিক আহত ফজর আলীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১০টার দিকে তিনি মৃত্যুবরণ করেন।
এলাকাবাসী পিকআপ ও চালককে আটক করে থানায় সোপর্দ করেছে। তবে নিহতের পরিবার পক্ষ থেকে থানায় কেউ কোন অভিযোগ করেনি। পরবর্তীতে আপোষের মাধ্যমে পিকআপ এবং চালককে মুক্তি দেওয়া হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।