ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির সাথে সৌজন্য সাক্ষাত করেছেন সাতক্ষীরা সরকারি কলেজের সদ্য যোগদানকৃত অধ্যক্ষ প্রফেসর এস.এম আফজাল হোসেন।
বৃহস্পতিবার (১৮ অক্টোবর) সকালে তিনি শহরের মুনজিতপুরস্থ মীর মহলে গিয়ে তার সাথে সৌজন্য সাক্ষাত করেন।
এ সময় এমপি রবি বলেন, ‘সাতক্ষীরার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সাতক্ষীরা সরকারি কলেজ। এ কলেজের অনেক সুনাম রয়েছে। শিক্ষার সুষ্ঠু পরিবেশ রক্ষার মাধ্যমে এ সুনাম ধরে রাখতে হবে।
এসময় উপস্থিত ছিলেন কলেজের শিক্ষক আলমুস্তানছির বিল্যাহ, মো. মনিরুল ইসলাম, মো. শফিউল আলম, মো. মোস্তাজাবুর রহমান ও মো. ছানোয়ার হোসেন। এসময় সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর এস.এম আফজাল হোসেনসহ অন্যান্য শিক্ষকরা এমপি মীর মোস্তাক আহমেদ রবিকে ফুলের শুভেচ্ছা জানান।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
