ঢাকাWednesday , 17 October 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্যামনগরে শিশু শ্রমের হাত থেকে রক্ষা পেল ১২ শিশু

admin
October 17, 2018 10:07 pm
Link Copied!

শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগরে পুলিশের সহায়তায় শিশু শ্রমের হাত থেকে রক্ষা পেল ১২ শিশু।
বুধবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় শ্যামনগর ফিলিংস স্টেশন থেকে রাসেল বাস যোগে ইটের ভাটা শ্রমিক হিসেবে কাজ করতে যাওয়া ১২ বছর বয়েসি ১২ শিশুকে নামিয়ে নেয় শ্যামনগর থানা পুলিশ।
থানা সূত্রে জানা যায়, শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও সম্পাদকের তথ্যের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান ও শ্যামনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইলিয়াস হোসেন এর নির্দেশে ওসি তদন্ত মো. আনিছুর রহমান পরিবহনে অভিযান চালিয়ে ১২ শিশুকে নামিয়ে নেয়।
আরও জানা যায়, প্রতিবছর ভাটার মৌসুমে শিশুদের কম মুজুরিতে ভাটা সরদারগণ তাদের পিতা মাতাকে অর্থের প্রলোভন দেখিয়ে বিভিন্ন ভাটায় কাজ করতে নিয়ে যায়।
রাসেল পরিবহনে থাকা শ্রমিকদের সরদার উত্তর আটুলিয়ার সিরাজুল ইসলাম ও নজরুল ইসলামের সাথে কথা বলে জানা যায়, শিশুদের কাজের বিনিময়ে কম পারিশ্রমিক দেওয়া লাগে, তাই সকল ভাটার মালিকারই শ্রমিক হিসেবে শিশুদের বেছে নেয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।