ঢাকাWednesday , 17 October 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্যামনগরে চুনা কালভার্টের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

admin
October 17, 2018 10:12 pm
Link Copied!

শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগর হতে নওয়াবেঁকী সড়কের চুনানদীর উপর নির্মিতব্য কালভার্টের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার। বুধবার (১৭ অক্টোবর) সকাল ১১টায় কালভার্টের ভিত্তি প্রস্তর উদ্বোধনের পর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ২ লাখ ৯৬ হাজার টাকা ব্যয়ে ৩২.০৭ কিলোমিটার লম্বা এ কালভার্ট নির্মাণ করা হবে। শেখ হাসিনার সরকার ক্ষমতায় আসার প্রথম থেকে শেষ পর্যন্ত দেশের জন্য, জনগণের জন্য উন্নয়ন করেই যাচ্ছেন। শেখ হাসিনা উন্নয়নের সরকার, জনগণের সরকার, দেশ দরদী সরকার। উন্নয়ন অব্যাহত রাখতে আবারো নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে জনগনের প্রতি আহবান জানান তিনি। এ সময় সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. মনজুর করিম, শ্যামনগর থানার ওসি তদন্ত মো. আনিসুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অসীম জোয়াদ্দার, ইউপি সদস্য হাসিব, আব্দুল কাদের কলেজিয়েট স্কুলের অধ্যক্ষসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।