এমএ জলিল, শার্শা: বিজিবির যশোর ৪৯ ব্যাটালিয়নের বেনাপোল ক্যাম্পের সদস্যরা বুধবার ভোরে অভিযান চালিয়ে ১০৫০ বোতল ফেনসিডিলসহ জাহাঙ্গীর হোসেন (৩০) ও জাহাঙ্গীর আলম (৩৫) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
বিজিবির বেনাপোল কোম্পানি কমান্ডার সুবেদার মনির হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে শিকড়ী মাঠে অভিযান চালিয়ে ফেনসিডিলসহ দুই পাচারকারীকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
