ঢাকাWednesday , 17 October 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বিনা ধান-১৬ এর ফসল কর্তন ও মাঠ দিবস

admin
October 17, 2018 9:45 pm
Link Copied!

সাতক্ষীরায় স্বল্প জীবনকাল সম্পন্ন বিনা ধান-১৬ এর ফসল কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৭ অক্টোবর) বিকালে সদর উপজেলার হাড়দ্দাহ আদর্শ গ্রামে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) সাতক্ষীরা উপকেন্দ্রের বাস্তবায়নে, পরিবর্তিত আবহাওয়া উপযোগী জাত উদ্ভাবন কর্মসূচি’র আওতায়, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সাতক্ষীরার সহযোগিতায় এ ফসলকর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়। মাঠ দিবসে বিনা উপকেন্দ্র সাতক্ষীরার ভারপ্রাপ্ত বৈজ্ঞানিক কর্মকর্তা মো. আল আরাফাত তপুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা কৃষি অফিসার মো. আমজাদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি গবেষণা কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা আলী আহম্মেদ ফকির, সাতক্ষীরা বিনা উপকেন্দ্র বৈজ্ঞানিক কর্মকর্তা মাসুদ সরদার, কৃষক আব্দুর রহমান প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন সহকারি বৈজ্ঞানিক কর্মকর্তা মো. আলমগীর কবির।
বক্তারা বলেন, দেশের জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে কৃষি জমির পরিমান কমে যাচ্ছে। সে জন্য স্বল্প জমিতে অধিক ফসল ফলাতে বৈজ্ঞানিক কর্মকর্তারা নতুন নতুন জাত উদ্ভাবন করছেন। তারই একটি জাত বিনা ধান-১৬। এ ধান চাষ করে কৃষকরা স্বল্প সময়ে অধিক ফসল ফলাতে সক্ষম হবে। ফলন বেশি হওয়ায় আগামীতে এ ধানের চাষাবাদ আরও বৃদ্ধি পাবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। মাঠ দিবসে কৃষি কর্মকর্তাসহ শতাধিক কৃষক উপস্থিত ছিলেন। (প্রেস বিজ্ঞপ্তি)

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।