ঢাকাTuesday , 16 October 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শিবপুর ইউনিয়ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

admin
October 16, 2018 7:48 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা সদর উপজেলার শিবপুর ইউনিয়ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের চারতলা ভীতবিশিষ্ট একতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। মঙ্গলবার (১৬ অক্টোবর) সকালে বিদ্যায়ল প্রাঙ্গণে বিদ্যায়ল পরিচালনা কমিটির সভাপতি মো. শওকাত আলীর সভাপতিত্বে ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এসময় তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ আজ দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। উন্নয়নের রোল মডেল বাংলাদেশকে অন্যান্য দেশ অনুকরণ করতে চায়। বাংলাদেশ বিশ^বাসীকে দেখিয়ে দিয়েছে নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু আজ দৃশ্যমান। সবই সম্ভব হয়েছে জাতির জনকের সুযোগ্য কন্যার নেতৃত্বে। আগামীতে দেশের এই উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে আবারও বঙ্গবন্ধুর নৌকায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে দেশের রাষ্ট্র ক্ষমতায় আনতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর সাতক্ষীরা’র সহকারি প্রকৌশলী তানভীর ইসলাম, উপ-সহকারি প্রকৌশলী এম.এম.এ জায়েদ বিন গফুর, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, শিবপুর ইউনিয়ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ^নাথ সরকার ও আগরদাড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাবিবুর রহমান প্রমুখ।
‘রাজস্ব বাজেট (কোড নং ৭০১৬)’ শীর্ষক প্রকল্প এর আওতায় শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ৭৫ লক্ষ টাকা ব্যয়ে এই চারতলা ভীত বিশিষ্ট একতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। এসময় উপস্থিত ছিলেন যুবলীগ নেতা জিয়াউর বিন সেলিম, জেলা তাঁতী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি মীর আজহার আলী শাহিন, নাসির উদ্দিন, বাঁশদহা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাস্টার মফিজুর রহমান, কুশখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, শিক্ষক কামাল হোসেন, ইউপি সদস্য খলিলুর রহমান প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন শিবপুর ইউনিয়ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক মৃন্ময় কুমার বিশ^াস।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।