ঢাকাTuesday , 16 October 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বিশ্ব খাদ্য দিবসের আলোচনা সভায় তরুণরা: বেকার বসে না থেকে কৃষক হলে ক্ষতি কি?

admin
October 16, 2018 11:28 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট: ‘আমরা কৃষকদের যথাযথ সম্মান করি না। কিন্তু আমাদের উচিত খাদ্য উৎপাদনে যারা কাজ করছে, যারা কৃষক বা খাদ্যযোদ্ধা তাদের সম্মান করা। প্রকৃত সম্মানের পেশা হচ্ছে কৃষি। কিন্তু আমরা বর্তমান জেনারেশন সেটা ভুলে গেছি। কৃষি পেশাতে আগ্রহ হারাচ্ছি। কিন্তু তা করলে হবে না। আমাদের কৃষক হয়ে, কৃষিতে আবদান রাখতে হবে। বাপ-দাদাদের পেশাকে গ্রহণ করতে হবে। পড়ালেখা শিখে বেকার না বসে, চাকরির পেছনে না ছুটে কৃষক হলে ক্ষতি কি?’
মঙ্গলবার (১৬ অক্টোবর) সকাল ১১টায় বেসরকারি উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বারসিকের আয়োজনে বিশ্ব খাদ্য দিবস উপলক্ষ্যে ‘কে হতে চাও কৃষক’ শীর্ষক আলোচনা সভায় তরুণ শিক্ষার্থীরা এভাবেই তাদের অভিব্যক্তি তুলে ধরেন।
বারসিক সাতক্ষীরা রিসোর্স সেন্টারে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, প্রবীণ কৃষক ইমদাদুল হক, ফকির চাঁদ ঢালী, গোবিন্দ ঢালী, তরুণ কৃষক বিজয় ঢালী, কৃষাণী আশুরা বেগম, হাছিনা খাতুন, শিক্ষার্থী নাহিদ হাসান, আরিফুল ইসলাম, মফিজুল ইসামল, নূরুল হুদা, আসাউর রহমান, গাজী আসাদ, ফজলুল হক প্রমুখ।
এর আগে শিক্ষর্থীরা কৃষকদের সম্মান জানিয়ে গোলাপ ফুল দিয়ে বরণ করে নেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।