ঢাকাTuesday , 16 October 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পূজামন্ডপ পরিদর্শন করেছেন এমপি রবি

admin
October 16, 2018 11:00 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট: হিন্দু ধর্মালম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজার মহাসপ্তমীতে সদর উপজেলার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন ও ভক্তদের সাথে কুশল বিনিময় করেছেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
মঙ্গলবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় বাঁকাল খেয়াঘাট মন্দির, ভোমরা লক্ষীদাড়ি পূজামন্ডপ , আলিপুর নাথপাড়া মন্দিরসহ বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেছেন তিনি।
এসময় তিনি হিন্দু সম্প্রদায়ের মানুষের সাথে কুশল বিনিময় করেন এবং বিষয়ে খোঁজ-খবর নেন। তিনি বলেন, মন্ডপে মন্ডপে  উলুধ্বনি শঙ্খ আর ঢাকের বোলে আমরা বিমোহিত। দেবীর আগমনে সুখ ও শান্তির বার্তা নিয়ে আসুক আপনাদের জীবনে। এ সময় তিনি ধর্মীয় অনুষ্ঠানে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।
এসময়, উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. শহিদুল ইসলাম, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জ্যোৎনা আরা, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, ভোমরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গাজী মো. আব্দুল গফুর, সাধারণ সম্পাদক মো. আনারুল ইসলাম, আগরদাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাবিবুর রহমান ও শিবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. শওকাত আলী, যুব নেতা মীর মহিতুল আলম মহি, যুবলীগ নেতা জিয়াউর বিন সেলিম, জেলা তাঁতীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি মীর আজহার আলী শাহিন, নাসির উদ্দিন, বাংলাদেশ স্থলবন্দর ভোমরা শাখার সাধারণ সম্পাদক আজিবুর রহমান আলিম, বাঁশদহা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাস্টার মফিজুর রহমান, কুশখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউছুফ আলম, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, জেলা মহিলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক তহমিনা ইসলাম প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।