ঢাকাTuesday , 16 October 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কৃষ্ণনগরে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

admin
October 16, 2018 7:42 pm
Link Copied!

কৃষ্ণনগর (কালিগঞ্জ) প্রতিনিধি: সোমবার কালিগঞ্জের কৃষ্ণনগর ইউনিয়নের রহমতপুর নবযুগ শিক্ষা সোপান মাধ্যমিক বিদ্যালয়ে জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ও বিশ্ব হাত ধোয়া দিবস-২০১৮ পালিত হয়েছে। এ উপলক্ষ্যে ইউএসআইডির আর্থিক সহযোগিতায়, ওয়ার্ল্ডভিশন বাংলাদেশের নবযাত্রা প্রকল্পের, ওয়াশ কম্পোনেন্টের উদ্যোগে আলোচনা সভা, হাত ধোয়া ডেমোনেস্ট্রেশন, টিপিট্যাপ তৈরি ও চিত্রাংকন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারি প্রধান শিক্ষক দামোদর সরদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপি সদস্য আফসার উদ্দিন ও শফিকুল ইসলাম। আরো উপস্থিত ছিলেন স্কুল ম্যানেজমেন্ট কমিটির সদস্য, ভিডিসির সদস্য এবং নবযাত্রা প্রকল্পের অর্গানাইজার ও কর্মীবৃন্দ।
অনুষ্ঠানে সহকারি শিক্ষক অসীম কুমার মন্ডল, মোস্তফা ইউছুফ আলম, আফজাল হোসেন, এমসিএইচএন অর্গানাইজার তৃমিতি মান্না বাপতিষ্ট ও ওয়ার্ল্ডভিশন বাংলাদেশ নবযাত্রা প্রকল্পের ওয়াস অর্গানাইজার ছামিউল আলম সঠিক নিয়মে হাত ধোয়া ও স্বাস্থ্যকর স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত করতে সকলের মধ্যে সচেতনতা সৃষ্টিতে উদ্যোগী হওয়ার জন্য সর্বস্তরের জনসাধারণের প্রতি আহবান জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।