ঢাকাTuesday , 16 October 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কবিতা: আবেগী রংমহল

admin
October 16, 2018 7:09 pm
Link Copied!

আমি আমার মনের চিত্রপটে,
প্রতিনিয়ত প্রকাশ করছি-
প্রেমের প্রতিচ্ছবি।

আবেগ আর কল্পনাকে একত্রিত করে
খুজতে চাইছি প্রেমের উপযোগ।
বাস্তবতাকে রঙের সাগরে মিশিয়ে দিয়ে
আনতে গিয়েছি ভালোবাসার-
প্রান্তিক উপযোগের সমাহার।
আমার ভাবনার প্রতিবিম্বের প্রতিচ্ছবিতে
দেখি প্রচ- অট্টোহাসি।
ব্যর্থতার লোনা জলে ভাসিয়ে দিয়ে
ফিরে পেতে চাই না –
ভালোবাসার প্রান্তিক উপযোগের সীমানা।

তবুও, আমার ভাবনার নিষ্ক্রিয় প্রহরীরা
ঠেঁকায় না অবৈধ অনুপ্রবেশ।
যে যায় যাক না কেন?
যে আসে আসুক-

প্রেমের সবটুকু যোগান সূত্র ঢেলে দিয়ে
তৈরি হবে আবেগের সংকীর্ণচিত্ত।
সেটি হবে প্রেমিকের পূর্ণতা-
কবি চিত্তের ভুল শব্দতত্ত্ব।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।