ঢাকাTuesday , 16 October 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কবিতা: আত্মদান

admin
October 16, 2018 7:15 pm
Link Copied!

অর্জুন বৃক্ষটি কেঁদে বিধাতারে কয়
জন্ম যদি দিলে মোরে এই ধরা তলে,
পাষাণে বাঁধিতে কেন দিলে না হৃদয়
হেরিলে বিষাদ মম আঁখি ভরে জলে!
ব্যাধিতে চিত্ত যাহার পুড়ে দাবানলে
আমার এ গৃহে আসি কায়া করে ক্ষয়,
আপন ভাবিয়া তারে ধরি বাহু বলে
নাশ করি দুঃখ তার সকল সংশয়।।

পরের সুখেতে দিয়ে স্বার্থ বলিদান
সইলাম কত ব্যথা এই বক্ষে মোর,
কণ্ঠে গাইলাম সেই মানুষেরি গান
অর্থক করেছি যত মুছে জীর্ণ ঘোর।
চিনেছি সকল আজি মায়া জাল ছিড়ে
কি-পেলাম প্রতিদান কৃতঘ্নের ভিড়ে।।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।