চুকনগর (খুলনা) প্রতিনিধি: চুকনগরে এক ব্যক্তির জমি থেকে বেআইনীভাবে বিভিন্ন প্রজাতির ছোট বড় গাছ কেটে প্রাচীর নির্মাণ করায় ইউএনও অফিসসহ তিনটি অফিসে অভিযোগ দেওয়া হয়েছে।
রোববার (১৪ অক্টোবর) ডুমুরিয়া উপজেলার এসএম এ রাজ্জাকের ছেলে এসএম রাইসুল ইসলাম উপজেলা নির্বাহী অফিসার, কৃষি অফিসার এবং বন ও পরিবেশ অফিসার বরাবর এই অভিযোগ দায়ের করেন।
প্রাপ্ত অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলা মালতিয়া মৌজার ০.১৪ একর জমিতে সীমানা নিয়ে তার বাবা ও চাচার পাশ্ববর্তী জমির মালিক মতিয়ার রহমানের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। গত ১২ অক্টোবর চুকনগর গ্রামের মতিয়ার রহমান ও তার ছেলে আব্দুল্লাহ আল মামুন ২০-২৫ জন ব্যক্তিকে সঙ্গে নিয়ে হাতে দা, কুড়াল, সাবল, করাতসহ তাদের ভোগ দখলকৃত সম্পত্তি জবর দখলের উদ্দেশ্যে অনাধিকার প্রবেশ করে জমিতে লাগানো বিভিন্ন প্রজাতির ছোট বড় গাছ গাছালী কেটে প্রাচীর নির্মাণ করে।
