ঢাকাSunday , 14 October 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্যামনগরে তারেক রহমানের ফাঁসির দাবিতে মানববন্ধন

admin
October 14, 2018 10:20 pm
Link Copied!

শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগরে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকাল ১০টায় শ্যামনগর প্রেসক্লাব চত্বরে উপজেলা ছাত্রলীগ ও শেখ রাসেল পরিষদের আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার। তিনি তার বক্তব্যে বলেন, আমাদের কোন দফা নয়, আমাদের একটায় দাবি খুনি তারেকের ফাঁসি দিতে হবে।
এসময় মানববন্ধনে উপস্থিত ছিলেন, শ্যামনগর উপজেলা যুলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ, শ্যামনগর উপজেলা ছাত্রলীগের সভাপতি গাজী একরামুল হক লায়েচ, সাধারণ সম্পাদক আব্দুল হাকিম সবুজ, যুগ্ম সাধারণ সম্পাদক শাহরিয়ার সোহাগ, সাংগঠনিক সম্পাদক শেখ সুজন, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ শ্যামনগর উপজেলা শাখার সভাপতি জিএম রহমত আলি, সাধারণ সম্পাদক আব্দুল্যাহ আল মামুন, সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।