দেবহাটা প্রতিনিধি: সদর উপজেলার শাঁখরায় জনবসতি এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে চলছে পোল্ট্রি মুরগীর চাষ। এতে দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে উঠেছে এলাকাবাসী।
খোঁজ নিয়ে জানা যায়, সদর উপজেলার ভোমরা ইউনিয়নের পদ্ম-শাঁখরা একটি জনবহুল এলাকা। ঘন জনবসতিপূর্ণ এই এলাকায় স্থানীয় মৃত নাজের আলী গাজীর ছেলে আল মাসুদ পরিবেশ অধিদপ্তরের কোন নীতিমালা না মেনে পোল্টি মুরগী পালন করছেন।
এলাকাবাসীর অভিযোগ, জনবসতি এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে মুরগী চাষ করায় তার খামারের বর্জ্য ছড়িয়ে পড়ছে আশপাশের এলাকায়। এতে দুর্গন্ধে ওই এলাকায় জনগণের বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে। পরিবেশ দূষণের হাত থেকে রক্ষা পেতে স্থানীয়রা প্রশাসনে হস্তক্ষেপ কামনা করেছেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
