ঢাকাSunday , 14 October 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ভূমিহীন নারীর পৈত্রিক সম্পত্তি দখলের অভিযোগ

admin
October 14, 2018 8:12 pm
Link Copied!

চুকনগর (খুলনা) প্রতিনিধি: রুবিনা নামে এক ভূমিহীন নারীর পৈত্রিক সম্পত্তি দখল করে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। বর্তমানে অচল স্বামী ও তিন সন্তানকে নিয়ে ওই নারী মানবেতর জীবনযাপন করছেন।
রুবিনা বেগম জানান, বুড়–লিয়া ভদ্রা নদীর পাশে পাথরা মৌজার ৩০শতক পৈত্রিক সম্পত্তি তিন যুগ ধরে তাদের ভোগ দখলে থাকা অবস্থায় চুয়াডাঙ্গা গ্রামের মৎস্য ব্যবসায়ী আব্দুল কাদের নামে এক ব্যক্তি লাঠির জোরে দখল করে নিয়েছে। তারা জমিটি শুধু দখল করেই ক্ষ্যন্ত হয়নি। জমির উপর লাগানো গাছগুলোও কেটে বিক্রয় করে দিয়েছে। তাই গরীব ও অসহায় রুবিনা বেগম উপজেলা ভূমি অফিস ও মঙ্গলকোট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে ভূমিদস্যুর হাত থেকে তার পৈত্রিক সম্পত্তি উদ্ধার করে দেয়ার দাবি জানিয়েছে। এ ব্যাপারে আব্দুল কাদেরের সাথে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।