ঢাকাSunday , 14 October 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বাঁশদহা ও কুশখালীতে নৌকা প্রতীকে ভোট চেয়ে এমপি রবির পক্ষে গণসংযোগ

admin
October 14, 2018 8:05 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সদর উপজেলার বাঁশদহা বাজার, কুশখালী বাজার ও ভাদড়া মোড়ে সরকারের উন্নয়ন কর্মকা- তুলে ধরে নৌকা প্রতীকে ভোট চেয়ে সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির পক্ষে গণসংযোগ করেছেন নেতৃবৃন্দ।
রবিবার (১৪ অক্টোবর) বিকালে জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, নির্বাহী সদস্য অতিরিক্ত পিপি অ্যাডভোকেট আব্দুল লতিফ, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা জ্যোৎনা আরা, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক জহিরুল হক নান্টু, আগরদাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাবিবুর রহমান, জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদিকা সুলেখা দাস, দপ্তর সম্পাদক তহমিনা ইসলাম, জেলা তাঁতীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি মীর আজহার আলী শাহিন, কুশখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউছুফ আলম, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, বাঁশদহা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাস্টার মফিজুর রহমান, নাসির উদ্দিন প্রমুখ নেতৃবৃন্দ উল্লিখিত এলাকায় গিয়ে শেখ হাসিনার সরকারের উন্নয়ন কর্মকা-ের লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন। এ সময় নেতৃবৃন্দ নৌকায় ভোট চেয়ে আগামী নির্বাচনে পুনরায় শেখ হাসিনাকে ক্ষমতায় আনার আহবান জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।