কালিগঞ্জ প্রতিনিধি: হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন শাখার কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে পরিমল কুমার ঢালীকে সভাপতি, অমিত গাইনকে সাধারণ সম্পাদক ও রনজিত সরকারকে সাংগঠনিক সম্পাদক মনোনীত করা হয়েছে।
শনিবার (১৩ অক্টোবর) বিকেল ৪টায় বাঁশদহ রামকৃষ্ণ সেবাশ্রমে দেবপ্রসাদ সরকারের সভাপতিত্বে এই কমিটি গঠন উপলক্ষ্যে আলোচনা সভার আয়োজন করা হয়। বাপী বিশ^াসের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কালিগঞ্জ উপজেলা শাখার সভাপতি অধ্যাপক সনৎ কুমার গাইন। বিশেষ অতিথি ছিলেন হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ কালিগঞ্জ উপজেলা শাখার আহবায়ক গোবিন্দ মন্ডল, সদস্য সচিব অসিত সেন প্রমুখ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
