ঢাকাSunday , 14 October 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কেশবপুরে আওয়ামী লীগের কর্মী সমাবেশ

admin
October 14, 2018 10:23 pm
Link Copied!

কেশবপুর প্রতিনিধি: কেশবপুর উপজেলা অওয়ামী লীগের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বোরবার (১৪ অক্টোবর) কেশবপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় মাঠে উপজেলা অওয়ামী লীগের আয়োজনে অনুষ্ঠিত কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান শাহীন চাকলাদার।
সমাবেশে উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম রুহুল আমিন সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা খয়রাত হোসেন, সাংগঠনিক সম্পাদক জহুরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম, কেশবপুর উপজেলা চেয়ারম্যান এইচ এম আমির হোসেন, জেলা ছাত্রলীগের সভাপতি রওশন ইকবাল শাহী, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বিপুল, জেলা যুবলীগ নেতা ফন্টু চাকলাদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা প্রমুখ।
এসময় অরো উপস্থিত ছিলেন, পৌরসভার মেয়র রফিকুল ইসলাম মোড়ল, পৌর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক অ্যাড. মিলন মিত্র, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক রমেশ দত্ত, মহিলা আওয়ামী লীগের সভানেত্রী রাবেয়া ইকবাল, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কাজী আজাহারুল ইসলাম মানিক, যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান খান মুকুল, শেখ আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।