সখিপুর (দেবহাটা) প্রতিনিধি: দেবহাটার সখিপুর আলিম মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় মাদ্রাসার হলরুমে অনুষ্ঠিত সমাবেশে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার হাফিজ আল আসাদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান ও ইউপি সদস্য আকবর আলী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি সদস্য রেহানা ইসলাম, পরিতোষ বিশ্বাস, পিটিএ কমিটির সভাপতি আব্দুল গফুর, ম্যানেজিং কমিটির সদস্য ও সাবেক ইউপি সদস্য আফসার আলী, রফিকুল ইসলাম, অভিভাবক সদস্য এসএ জামান। অনুষ্ঠান সঞ্চালনা করেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ তবিবুর রহমান।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
