ঢাকাSaturday , 13 October 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পাইকগাছা-কপিলমুনি ইজিবাইক মালিক সমিতির নির্বাচন সম্পন্ন

admin
October 13, 2018 9:07 pm
Link Copied!

পাইকগাছা প্রতিনিধি: পাইকগাছা-কপিলমুনি ইজিবাইক মালিক সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে।
শুক্রবার (১২ অক্টোবর) সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে গোপালপুর ভোলানাথ সুখদা সুন্দরী মাধ্যমিক বিদ্যালয়ে নির্বাচনের ভোটগ্রহণ করা হয়।
তবে সাধারণ সম্পাদক পদে সমান সংখ্যক ভোট পাওয়ায় সেই ফলাফল স্থগিত রেখে প্রধান নির্বাচন কমিশনার সভাপতিসহ অন্যান্য ৮টি পদের ফলাফল ঘোষণা করেন। সভাপতি নজরুল ইসলাম (আনারস) ৯৯ ভোট, সহ-সভাপতি আলাউদ্দিন (মাছ) ১০৩, ক্যাশিয়ার আল-আমিন-১ (কাঁঠাল) ৮৬, লাইন সম্পাদক শফিকুল ইসলাম (কলম) ৯০, সাংগঠনিক সম্পাদক কামাল মোড়ল (মোমবাতি) ৮৭, সদস্য পদে আ. হালিম (পাখা) ১২৫, মিঠু (ডাব) ১৮, বাসুদেব (বই) ১৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এছাড়া সম্পাদক ইসমাইল (মোরগ) ৮২ ও মোরশেদ (কলস) ৮২ ভোট পেয়েছেন।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার (সভাপতি) ছিলেন মাসুম বিল্লাহ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।