ভোমরা প্রতিনিধি: শেখ হাসিনা রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে বিশে^র কাছে মানবতার নেত্রী হিসাবে পরিচিতি লাভ করেছে। তিনি নারী ও শিশুদের সুরক্ষার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। বর্তমানে কোনো মানুষ না খেয়ে মারা যায় না। খাদ্যে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। বর্তমান সরকার কৃষি বান্ধব সরকার। কৃষকের যথা সময়ে সার দিয়ে কৃষি ক্ষেত্রে অর্জিত হয়েছে ব্যাপক পরিবর্তন। কোনো মানুষ যাতে অন্ধকারে না থাকে সে জন্য বর্তমান সরকার প্রতিটি ঘরে বিদ্যুৎ পৌঁছে দিতে বদ্ধপরিকর। প্রায় ৯০ ভাগ মানুষ বিদ্যুতের আলো ভোগ করছে। বর্তমানে বাংলাদেশ বিশে^র রোল মডেল হিসাবে পরিচিতি লাভ করেছে। চিকিৎসা, শিক্ষা, বিদ্যুৎ, রাস্তাঘাটসহ প্রতিটি ক্ষেত্র বর্তমান সরকারের অভূতপূর্ব ছোয়ায় এগিয়ে যাচ্ছে। নৌকা প্রতীকে ভোট দিয়ে মানুষ ঠকেনি। মানুুষ বরং অন্য সরকারের চেয়ে বর্তমান সরকারের আমলে ভাল আছে। পদ্মাসেতু বর্তমান বাংলাদেশের একটি অন্যতম রোল মডেল। যেটা কেউ কখনও কল্পনা করেনি। বাংলাদেশে হয়েছে অভূতপূর্ব উন্নয়ন।
শনিবার (১৩ অক্টোবর) বিকালে সদর উপজেলার শাখরা কোমরপুর এজি মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মো. নজরুল ইসলাম এসব কথা বলেন।
সদর উপজেলার ভোমরা ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে এই জনসভা অনুষ্ঠিত হয়।
ভোমরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গাজী মো. আব্দুল গফুরের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম শওকত হোসেন, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহাজাহান আলী, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রাশি, সাংগঠনিক সম্পাদক গণেষ মন্ডল, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক শেখ মনিরুল হোসেন মাসুম, জেলা পরিষদ সদস্য মনিরুল ইসলাম, সদর উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিজান, সাধারণ সম্পাদক প্রভাষক ময়নুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন, জেলা যুবলীগের সদস্য সিদ্দিকুর রহমান, কুখরালী আমতলা আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক নূর মনোয়ার, ভোমরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক বাবলু, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল মোত্তালেব হোসেন পলাশ সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
