ঢাকাSaturday , 13 October 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটায় দুর্যোগ প্রশমন দিবস পালিত

admin
October 13, 2018 10:06 pm
Link Copied!

দেবহাটা (সদর) প্রতিনিধি: ‘কমাতে হলে সম্পদের ক্ষতি, বাড়াতে হবে দুর্যোগের পূর্ব প্রস্তুতি’ স্লোগানকে সামনে রেখে দেবহাটায় দুর্যোগ প্রশমন দিবসে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষ্যে শনিবার উপজেলা প্রশাসনের আয়োজনে একটি র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদের সভা কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার হাফিজ-আল-আসাদের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা ত্রাণ শাখার সহকারি ইঞ্জিনিয়র অলিউল্লাহ, একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান, উপ-সহকারী কৃষি অফিসার ইব্রাহিম খলিল প্রমুখ। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, এনজিও প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।