ডেস্ক রিপোর্ট: তালার খেশরা রাজাপুর ইউ.বি.আর. মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক (কম্পিউটার) সুব্রত কুমার সরকারের বিরুদ্ধে জাল সার্টিফিকেট ব্যবহার করে চাকুরি করার অভিযোগ উঠেছে।
খোঁজখবর নিয়ে জানা যায়, সুব্রত কুমার সরকার ২০০১ সাল থেকে জাল সার্টিফিকেট ব্যবহার করে ওই প্রতিষ্ঠানে চাকুরি করছেন। এ ব্যাপারে শিক্ষা মন্ত্রণালয়ের অডিট টিম কয়েকবার তদন্ত করে গেলেও তার রিপোর্ট না পাওয়ায় স্কুল কর্তৃপক্ষ ব্যবস্থা নিতে পারছে না।
এ বিষয়ে সুব্রত কুমার সরকারের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, আমি ২০০০ সালে কম্পিউটার প্রশিক্ষণ গ্রহণ করি এবং ২০০১ সাল থেকে স্কুলে চাকুরি করছি। আমার সার্টিফিকেট ভুয়া নয়। এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের অডিট টিম কয়েকবার তদন্ত করে গেছে। তারা তো কোন সমস্যার কথা বলেনি।
এ বিষয়ে রাজাপুর ইউ.বি.আর. মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিমাই মন্ডল ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও ইউপি সদস্য নিমাই চন্দ্র সানা বলেন, সুব্রত কুমার সরকার আমাদের সময় নিয়োগ প্রাপ্ত হয়নি। তাছাড়া বিষয়টি অনেকটা মাউশি ও শিক্ষা প্রশাসনের ব্যাপার, তারা তদন্ত ও ব্যবস্থা গ্রহণ করলে বিদ্যালয় কর্তৃপক্ষ নিয়ম অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করবে।
