পাটকেলঘাটা প্রতিনিধি: পাটকেলঘাটায় নাশকতা মামলার দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১১ অক্টোবর) রাতে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, যুগীপুকুরিয়া গ্রামের রজব আলীর সরদার জুলফিক্কর আলী (৪০) ও নগরঘাটা গ্রামের আব্দুল মজিদের ছেলে মনিরুল ইসলাম (৩২)।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল ইসলাম জানান, বৃহস্পতিবার রাতে যুগীপুকুরিয়া গ্রাম থেকে জুলফিক্কর আলী ও নগরঘাটা থেকে মনিরুল ইসলামকে গ্রেফতার করা হয়। তাদের নামে নাশকতা মামলা রয়েছে। তাদেরকে জেল হাজতে পাঠানো হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
