ঢাকাFriday , 12 October 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ধুলিহরে নৌকায় ভোট চেয়ে এমপি রবির পক্ষে গণসংযোগ

admin
October 12, 2018 8:42 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট চেয়ে ও সরকারের সাফল্য তুলে ধরে ধুলিহরে সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির পক্ষে নির্বাচনী গণসংযোগ করেছেন নেতৃবৃন্দ।
শুক্রবার (১২ অক্টোবর) বিকালে ধুলিহর ইউনিয়নের ধুলিহর বাজার ও দহাকুলা বাজারসহ কয়েকটি এলাকায় সন্ধ্যা পর্যন্ত এই গণসংযোগ করেন তারা। গণসংযোগকালে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জ্যোৎ¯œা আরা, যুগ্ম সম্পাদক সুলেখা দাস, দপ্তর সম্পাদক তহমিনা ইসলাম, আগরদাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাবিবুর রহমান, যুবলীগের সাবেক সভাপতি শেখ সফি উদ্দিন সফি, যুবলীগ নেতা জিয়াউর বিন সেলিম যাদু, জেলা তাঁতী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি মীর আজহার আলী শাহিন, বাঁশদহা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাস্টার মফিজুর রহমান প্রমুখ।
এসময় নেতৃবৃন্দ দেশের প্রতিটি সেক্টরে জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে যে উন্নয়ন হয়েছে তা সাধারণ ভোটারদের মাঝে তুলে ধরেন এবং আওয়ামী লীগ সরকারের উন্নয়ন সম্বলিত লিফলেট বিতরণ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।