ঢাকাFriday , 12 October 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কৈখালীতে দোলনের নির্বাচনী গণসংযোগ

admin
October 12, 2018 9:30 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট: সরকারের উন্নয়ন তুলে ধরে ও নৌকা প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ করেছেন শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাতক্ষীরা-৪ আসনে নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী এসএমআতাউল হক দোলন। শুক্রবার (১২ অক্টোবর) বিকাল ৪টায় তিনি কৈখালী ইউনিয়নের পরানপুর বাজারে শেখ হাসিনা সরকারের উন্নয়ন, সফলতা, সমৃদ্ধির চিত্র তুলে ধরে তিনি লিফলেট বিতরণ ও পথসভা করেন।
এ সময় উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদ সদস্য গোলাম মোস্তফা মুকুল, উপজেলা আওয়ামী লীগের সাবেক উপ-প্রচার সম্পাদক সুশান্ত বিশ্বাস বাবু লাল, কৈখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য পবিত্র কুমার মন্ডল, পদ্মপুকুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক কুমুদ রঞ্জন গায়েন, শ্যামনগর সরকারি মহসীন কলেজ ছাত্রলীগের প্রতিষ্ঠাকালীন সভাপতি শেখ ফারুক হোসেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ নুরুজ্জামান টুটুল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক প্রভাষক সাঈদুজ্জামান সাঈদ, উপজেলা তাঁতীলীগের সভাপতি আল মামুন, সেক্রটারি মেহেদী হাসান মারুফ, আটুলিয়া ইউনিয়ন আওয়ামী নেতা সালাউদ্দিন, সাবেক ছাত্রনেতা ফয়সাল আহমেদ সুমন, যুবলীগের রফিক, দেবাশীষ, মিল্টন, ছাত্রনেতা মুজিবুর রহমান মুজিব, রাজু, কৈখালি ইউনিয়ন স্বেচাসেবক লীগের সভাপতি আমির হামজাসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। পথসভা সঞ্চালনা করেন শ্যামনগর উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাগর কুমার মন্ডল।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।