ঢাকাThursday , 11 October 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

মণিরামপুরের খালিয়া মাদ্রাসার শিক্ষক ইমদাদুলের দাফন সম্পন্ন

admin
October 11, 2018 9:29 pm
Link Copied!

মণিরামপুর (যশোর) প্রতিনিধি: ভারতের পাঞ্জাব সীমান্তের উত্তরাখ- সফরকালে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী মণিরামপুর উপজেলার খালিয়া এম.এইচ মহিলা দাখিল মাদ্রাসার সহকারি শিক্ষক ইমদাদুল হকের দাফন সম্পন্ন হয়েছে। বুধবার (৯ অক্টোবর) জোহরবাদ উপজেলার হানুয়ার গ্রামে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
তার জানাজায় রাজগঞ্জ এলাকার সর্বস্তরের মুসল্লি, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। মরহুমের সফরসঙ্গী কাশিপুর সিদ্দিকিয়া আলিম মাদ্রাসার শিক্ষক নজরুল ইসলাম জানান, গত ৬ অক্টোবর (শনিবার) ভোরে ফজরের নামাজ শেষে মসজিদ থেকে বের হওয়ার সময় তিনি হৃদরোগে আক্রান্ত হন। তখন তাকে ওই অঞ্চলের একটি হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। এদিকে তার স্বজনরা জানান, তিনি চিকিৎসাকল্পে ভারতে যেয়ে সঙ্গীদের সাথে বেড়াতে যেয়ে সেখানে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।