ঢাকাWednesday , 10 October 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

মণিরামপুরে নেশা জাতীয় পানীয় পানে যুবকের মৃত্যু

admin
October 10, 2018 9:36 pm
Link Copied!

মণিরামপুর (যশোর) প্রতিনিধি: বন্ধুদের দেওয়া নেশা জাতীয় পানীয় পান করে তাইজুল ইসলাম তাজু (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (৭ অক্টোবার) রাত ১১টার দিকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি মণিরামপুর উপজেলার মুন্সি খানপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।
তার পিতা সিরাজুল জানান, শনিবার রাতে একই গ্রামের সাইদুল, হাবিবসহ তিন-চার জন বন্ধু মিলে একই উপজেলার রতনদিয় গ্রামে সাইদুলের শ্বশুর বাড়িতে দাওয়াত খেতে যায় তাজু। সেখানে রাতের খাবারের পরে বন্ধুরা এক সাথে মিলে নেশা জাতীয় পানীয় পান করে। রোববার সকালে তাজু বাড়িতে এসে মাতলামি করতে করতে অসুস্থ হয়ে পড়ে। পরিবারের সদস্যরা তাকে প্রথমে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাজুকে মৃত ঘোষণা করেন।
কর্তব্যরত চিকিৎসক ইউসুফ আলী জানান, তাজু অতিরিক্ত অ্যালকোহল পান করে অসুস্থ হয়ে পড়ে। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।