তালা প্রতিনিধি: সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির পাওয়ার হাউজ কো-অর্ডিনেটর উত্তম সরকার বাবু’র বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে।
অভিযোগ, তিনি নিজ দায়িত্ব সঠিকভাবে পালন না করে ইলেকট্রিশিয়ানদের সাথে যোগসাজশ করে রিপোর্ট প্রদানসহ নতুন বিদ্যুৎ সংযোগ গ্রহীতাদের কাছ থেকে অবৈধভাবে অর্থ নিচ্ছেন।
একাধিক সূত্রে জানা গেছে, সম্প্রতি তালার গৌতমকাঠি গ্রামে ৪৬টি নতুন বিদ্যুৎ সংযোগ গ্রহীতার কাছ থেকে ওয়ারিং পরিদর্শন বাবদ অবৈধভাবে ২৩শ টাকা হাতিয়ে নিয়েছেন। এছাড়া ওই গ্রাহকদের কাছে আরো একশ টাকা করে দাবি করেছেন উত্তম সরকার বাবু। তিনি নিয়ম বহির্ভুতভাবে ইলেকট্রিশিয়ানদের সাথে সখ্যতা গড়ে তুলে তাদের মাধ্যমে প্রতি নতুন বিদ্যুৎ সেবা গ্রহিতাদের কাছ থেকে ৫০ থেকে ২০০ টাকা পর্যন্ত হাতিয়ে নিচ্ছেন। তাছাড়া নিজে পরিদর্শন না করে ইলেকট্রিশিয়ানদের সাথে যোগসাজশ করে পরিদর্শন করার ওয়ারিং রিপোর্ট দাখিল করছেন। এতে অনেক ক্ষেত্রে দুর্বল ওয়ারিংয়ের কারণে শর্ট সার্কিট সৃষ্টিসহ লুজ কানেকশনের ফলে বৈদ্যুতিক অগ্নিকাÐ সৃষ্টি হচ্ছে। এ কারণে সচেতন গ্রাহকরা উত্তম সরকার বাবুর দুর্নীতি, গ্রাহক হয়রানি ও অনিয়মের ঘটনার তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।
মোবাইল ফোনে এসব অভিযোগের বিষয় জানতে চাইলে উত্তম সরকার বাবু সত্যতা স্বীকার করে বলেন, ঘটনার সবই সত্যি।
